1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর এবং সকল আসবাবপত্র পুড়ে ছাই

Reporter
  • Updated Sunday, March 24, 2024
  • 147

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে একটি বসতঘর ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শনিবার দুপুর আড়াইটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গাজীপুর গ্রামের গাজী মিয়ার পুত্র নজির মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘঠণা ঘঠে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিবুর রহমান জানান, দুপুরের দিখে হঠাৎ করে নজির মিয়ার রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ড ঘঠে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঘরটিসহ পার্শ্ববর্তী আরেকটি ঘরের আংশিক পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে নজির মিয়ার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, তিনি বিষয়টি অবগত নয়। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD