
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে আশিক মিয়া (২৫) নামে এক সাজাপ্রাপ্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) শাঁনখলা ইউনিয়ন অফিসের সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশিক মিয়া উপজেলার ৫নং শানখলা ইউপির গোড়ামী এলাকার আওয়াল মিয়ার পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারঘাট থানার উপ পরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তাকে শাঁনখলা ইউনিয়ন অফিসের সামন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃত আশিক মিয়া বিবাড়িয়া জেলার আখাওড়া থানায় দায়েরকৃত মাদক মামলায় এক বছর আট মাস এবং এক হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। পরে তাকে চুনারঘাট থানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।
চুনারঘাট থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD