1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

আগের জামানতে ফিরতে সিইসিকে উকিল নোটিশ দিলেন হবিগঞ্জের দুই চেয়ারম্যান

Reporter
  • Updated Monday, April 8, 2024
  • 182

উপজেলা পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ৬ জন বরাবরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হবিগঞ্জের দুই চেয়ারম্যান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা এবং অ্যাডভোকেট ফয়জুর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের পক্ষে এই নোটিশ প্রদান করেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা।
উকিল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনবিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগের দশ হাজার ও পাঁচ হাজার টাকার পরিবর্তে যথাক্রমে এক লাখ ও পঁচাত্তর হাজার টাকা নির্ধারণ করেছে। তাই আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের নিকট রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শুধু অনলাইনে নমিনেশন জমা দেওয়ার বিধি পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেওয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে জামানত ফির ব্যাপারে আগের অবস্থানে ফিরে যাওয়া ও অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেওয়ার বিধান সন্নিবেশের জন্য আমরা সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। উপযুক্ত জবাব না পেলে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD