1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:20 am

আজমিরীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক তিন

Reporter
  • Updated Tuesday, April 9, 2024
  • 162

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটায় পৌরসদরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘী লামাপাড়া গ্রামের বাসিন্দা ইমরান মিয়ার পুত্র টিপু মিয়া (৩২), যাত্রাপাশা গ্রামের আলী রহমানের পুত্র রুবেল মিয়া (২৭) এবং সাগরদিঘী লামাপাড়ার নুরুল ইসলামের পুত্র ফয়সাল আহমেদ (৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে আটককৃত তিন যুবক পৌরসদরে গরুর বাজার থেকে ছাগল ক্রয় করে ছাগলটি একটি দোকানে রাখেন। এরপর তারা নদী পাড় হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের জনতাগঞ্জ বাজার থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট কিনে নদী পাড় হয়ে পুনরায় আজমিরীগঞ্জ পৌরসদরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন সুজিত রায়ের তেরপালের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম হিমন সহ একদল পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১৪ পিস নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD