1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

মাধবপুরে ভাতিজা-ভাতিজির হাতে চাচা খুন :: আটক ৩

Reporter
  • Updated Thursday, April 25, 2024
  • 152

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে বাড়ির গোয়ালঘরের মলমূত্রর নালা দিয়ে চলাচলে ঝগড়ার জেরে আব্দুল হাকিম (৬৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন । তিনি চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা মাহাবুব ইসলাম (৩২), ভাতিজি সুলেমা বেগম (৩৫) ভাবী সুন্দর বানু (৫৫) কে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল হাকিমের গোয়ালঘরের মলমূত্র ভাতিজা মাহাবুব ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ নিয়ে চা ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে নালা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়।
কাসিমনগর ফাঁড়ির এসআই ফজলুল হক জানান, ঝগড়ার সময় আব্দুল হাকিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আব্দুল হাকিমকে তার স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান ভিকটিমের মৃত্যুও সঠিক কারন জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD