1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

চুনারুঘাটে হালচাষের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Reporter
  • Updated Tuesday, June 4, 2024
  • 239

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন। নিহত কৃষকরা হলেন- উপজেলার ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপাসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)। মঙ্গলবার বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুস সালাম ও প্রসু দেবনাথ পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে আউশ ধানের জমিতে হালচাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় আব্দুস সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD