1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

ওসমানীতে ম্যানচেস্টারগামী যাত্রীর ল্যাগেজ ভর্তি বেনসন ও জর্দা জব্দ

Reporter
  • Updated Sunday, July 14, 2024
  • 160

সিলেট সংবাদদাতা : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মো. লিয়াকত আলী (৬২) নামে যুক্তরাজ্যগামী এক যাত্রীর ল্যাগেজ থেকে সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) মালামালগুলো জব্দ করে। জব্দকৃত ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। যুক্তরাজ্যগামী ঐ যাত্রী সুনামগঞ্জের বাসিন্দা। ৭ এপিবিএন-মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ পাবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ম্যানচেস্টারগামী যাত্রী লিয়াকতের ল্যাগেজ ডিপার্চার স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করাকালে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। পরে এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ও বিমানবন্দররের কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট ও জর্দা জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD