
স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। রবিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বানিজ্য, বিদ্যুৎ বানিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারনে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছেন না, ফলে দ্বিগুণ মুল্যে টিকেট ক্রয় করতে হয়। এছাড়াও রেলওয়ের পিডব্লিও সাইফুল্লাহ রিয়াদ স্থানীয় আওয়ামী লীগ নের্তৃবৃন্দের সাথে আতাত করে রেললাইনের পাতসহ নানান যন্ত্রপাতি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আইডব্লিও মিঠুন দাস রেলের নিয়োগ বানিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়া সহ নানান অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত। তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও টিকেট কালোবাজারি বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহনের দাবী জানাই।
এ সময় দুর্নীতিবাজ ও কালোবাজারি বন্ধ করা না হলে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারীদেন তারা। মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবী তুলে ধরা হলে তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।
Designed by: Sylhet Host BD