বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারনে রোষানলে পড়েছেন মৌলভীবাজার সদর উপজেলার কেশবচর গ্রামের একটি পরিবার। দেশ ছেড়ে প্রবাসে গিয়ে ও রক্ষা হয়নি জুবায়ের আহমদ নামের যুবকের পরিবারের। একদলভুক্ত আওয়ামীলীগ সন্ত্রাসীরা ইংল্যান্ড প্রবাসী জুবায়েরের বাড়িতে গিয়ে তার বড় ভাইকে প্রাণে হত্যার জন্য খুঁজে না পেয়ে বসতবাড়ির জিনিসপত্র ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুন (শনিবার) রাতে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে প্রকাশ- ওই গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র জুবায়ের আহমদ দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)র সক্রীয় কর্মী ছিলেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময় তাকে আসামী করে একটি মামলা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করতে হন্ন্য হয়ে খুঁজতে থাকে। কিন্তু জুবায়ের আত্মগোপনে থেকে প্রবাস (ইংল্যান্ডে) পাড়ি জমান। দেশে তার বড় ভাইকে আওয়ামীলীগ সন্ত্রাসীরা প্রতিশোধ নিতে বিভিন্ন পাঁয়তারা করতে থাকে। গত ১৪ জুন শনিবার রাত সাড়ে বারটায় একদল আওয়ামীলীগ সন্ত্রাসীরা জুবায়ের আহমদ এর বড় ভাই জুয়েল আহমদকে আক্রমন করতে তাদের বাড়িতে অবস্থান করে। তাকে না পেয়ে ঘরের গ্রীল ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। বাড়িতে সিসি টিভির ফুটেজে সন্ত্রাসীদের তান্ডবলীলা দেখে ঘরে থাকা জুবায়ের এর বড় ভাইয়ের স্ত্রীর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনটার্জ এর নির্দেশে এসআই লাল মোহন দাশ একদল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই গ্রামের প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম বলেন- আওয়ালীগ সন্ত্রাসীরা যেভাবে জুবায়ের এর বাড়িতে অবস্থান করেছিল তার বড় ভাই জুয়েল-কে পেলে তারা তাকে হত্যা করতো। এঘটনায় ইংল্যান্ড প্রবাসী জুবায়েরের পরিবার আতংকে দিন কাটাচ্ছেন। এমনটি তারা দেশের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
Designed by: Sylhet Host BD