1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:47 am

সিলেটে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপাোর্টার
  • Updated Tuesday, June 24, 2025
  • 109

সিলেটে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৪ জন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৭ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও আল হারামাইন হাসপাতালে একজন করে রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত সিলেট জেলায় মোট ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে র‌্যাপিড কিটের মাধ্যমে ১০৬ জন এবং পিসিআর পদ্ধতিতে ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে মোট ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD