
লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ ওয়াহিদ মিয়া নামে এনআই অ্যাক্টে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা সঙ্গীয় ফোর্সসহ করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মোঃ ওয়াহিদ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াহিদ মিয়া চেক ডিজঅনার সংক্রান্ত এনআই অ্যাক্ট মামলায় বিচারিক আদালত কর্তৃক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর সোমবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD