1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:05 am

আজমিরীগঞ্জে বর্ষার শুরুতেই সাপের উপদ্রব : আতঙ্ক

রামকৃষ্ণ তালুকদার
  • Updated Tuesday, June 24, 2025
  • 125

বর্ষা মৌসুমের শুরুতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সাপের উপদ্রব বাড়ছে। দিনদুপুরে বাড়ির আঙিনায়, গাছে, এমনকি বসতঘরের আশপাশেও সাপ দেখা যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
গ্রামবাসীরা জানান, সাপগুলো মূলত সবুজ রঙের, দেখতে অনেকটা সুতার মতো সরু, লম্বা ও ছোট মুখের। কেউ এগুলোকে ‘লাউডুগি’, ‘দুধরাজ’, ‘পঙ্খিরাজ’, ‘পোখরাজ’, ‘পাতা হালদ’ নামে চিহ্নিত করছেন। নানা নামে ডাকা হলেও সঠিক প্রজাতি নিশ্চিত না হওয়ায় বিভ্রান্তি ও গুজবও ছড়াচ্ছে এলাকায়।
উৎপল চক্রবর্তী জানান, “আমার বাড়ির পিছনের কাঁঠাল গাছে সবুজ রঙের এক সাপ প্রায়ই পেঁচিয়ে থাকতে দেখি। রাত হলে বাইরে বের হতে ভয় পাই। ঘুম হারাম হয়ে গেছে।”
বদলপুরের তাপস দাস বলেন, “রাস্তার পাশে, বাড়ির চারপাশে প্রায়ই গুইল, মারইল, ঢুরা, কিংখুবড়া জাতীয় বিষাক্ত সাপ চোখে পড়ে। সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়।”
স্থানীয়রা মনে করছেন, বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব সরীসৃপের আবাসস্থল ডুবে যাওয়ায় সাপ লোকালয়ে চলে এসেছে। অনেকে আবার গাছে গাছে সাপের চলাফেরা দেখে আতঙ্কে সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD