1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হবিগঞ্জের নাজমুল

স্টাফ রিপাোর্টার
  • Updated Wednesday, June 25, 2025
  • 140

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক। তাঁর দক্ষতা, পেশাদারিত্ব এবং আদালতের সঙ্গে সমন্বিত কাজের ফলেই তিনি এ সম্মাননা অর্জন করেন।
শেখ নাজমুল হক ২০২৪ সালের ১৫ অক্টোবর হবিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সুসম্পর্ক গড়ে তোলেন এবং আদালতের কার্যক্রমে গতি আনেন।
তিনি আদালতের নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অংশগ্রহণ, এবং থানা পুলিশের রিমান্ড আবেদনে সহায়তাসহ জামিন শুনানিতে কার্যকর ভূমিকা পালন করেন।
এছাড়াও, আদালতে দায়িত্বপ্রাপ্ত পিপি ও এপিপিদের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে বিচার কার্যক্রম তরান্বিত করেন। মামলার সিডি সংগ্রহ, রায় রেজিস্টারে তথ্য লিপিবদ্ধকরণসহ বিভিন্ন প্রশাসনিক দিক থেকেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তার এই সাফল্য হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD