1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:48 am

মাধবপুরে টাস্কফোর্স অভিযান :: ইয়াবা গাঁজা ও নগদ অর্থসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, June 25, 2025
  • 270

মাধবপুর উপজেলার জগদীশপুর বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ মো. শাহ আলম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম অংশ নেয়।
গ্রেফতারকৃত শাহ আলম উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে জগদীশপুর বাজারস্থ আবু বক্করের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানে তার ভাড়া বাসার উত্তর পাশের কক্ষ থেকে ২৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা (ওজন ২৫ গ্রাম), ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ১ লক্ষ ৬৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। এসব আলামতের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল, জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর পরিদর্শক ফনী ভূষণ রায়। অভিযানে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসেন নেতৃত্ব দেন। এছাড়া অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, হিরন্ময় শর্ম্মা এবং সিপাহি তাপস চন্দ্র বৈষ্ণব, সাদ্দাম হোসেন, মো. নূরনবী ও প্লাবন রঞ্জন দাসসহ সেনাবাহিনীর আরও ১৭ জন সদস্য অভিযানে অংশ নেন।
অভিযানে জব্দকৃত আলামত ও নমুনা পৃথকভাবে সংরক্ষণ করা হয় এবং আসামিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মাধবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ২৬(১) ধারায় মাধবপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব থাকবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD