1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

বানিয়াচংয়ে বিনামূল্যে বীজ চারা ও সার বিতরণ

এস এম খোকন
  • Updated Friday, June 27, 2025
  • 193

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বানিয়াচং উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী, কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে কৃষি উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম খোকন, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় কৃষকরা।
এই কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধান, সার ও বিভিন্ন মৌসুমি ফসলের উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। চলতি খরিপ মৌসুমে বানিয়াচং উপজেলায় ১ হাজার ৩৫০ জন কৃষক এই সুবিধা পেয়েছেন। পাশাপাশি উপজেলার ১১টি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০টি নারিকেল ও ৪০০টি লেবুর চারা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, “বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ ছাড়াও নানা প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। আমরা চাই, কৃষকরা আত্মনির্ভরশীল হোক এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন আরও বাড়াক।”
তিনি উপকারভোগীদের যথাযথভাবে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD