
লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বামৈ বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ জানান, আল-মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা, শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, জননী মিষ্টান্নকে ৫ শত টাকা এবং রেনুফুল সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে, যাতে ভোক্তারা সুরক্ষিত থাকতে পারেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন লাখাই থানা পুলিশের একটি দল।
Designed by: Sylhet Host BD