1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:47 am

টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশেষ প্রতিনিধি
  • Updated Friday, June 27, 2025
  • 131

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের সুখবর। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। কারণ আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বাংলাদেশের আকাশে গতকার বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্র্বতী সরকার এই ছুটি ১০ দিন করে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।
দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD