1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:53 am

পাইকপাড়ায় গাঁজা ও অর্থসহ নারী গ্রেপ্তার :: স্বামী পলাতক

স্টাফ রিপাোর্টার
  • Updated Friday, June 27, 2025
  • 260

চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯ কেজি গাঁজা, মাদক ও বিক্রয়লব্ধ নগদ টাকা এবং একটি পাসপোর্টসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।
সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর শাহজীবাজার ক্যাম্পের লেফটেন্যান্ট রওনকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লাহসহ গঠিত রেইডিং টিম শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পাইকপাড়ার পূর্ব তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হন মোছাঃ রিফা আক্তার (২০)। পলাতক আসামি হলেন তার স্বামী মোঃ সুমন মিয়া (২৪)।
আসামিদের বাড়ির একটি সেমিপাকা ঘরের বক্স খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা (১৪টি কালো পলিথিন প্যাকেটে) এবং স্কচটেপ মোড়ানো আরও ৫ কেজি গাঁজা। এছাড়াও উদ্ধার করা হয় মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৫০০ টাকা এবং সুমন মিয়ার পাসপোর্ট। সব মিলিয়ে জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা।
আটক রিফা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি ও তার স্বামী যৌথভাবে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য চুনারুঘাট থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গ্রেপ্তারকৃত নারীকে আদালতে প্রেরণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD