1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

নবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা উৎসব সম্পন্ন

স্টাফ রিপাোর্টার
  • Updated Saturday, June 28, 2025
  • 75

সারাদেশের ন্যায় নবীগঞ্জেও জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকালবেলা রাধা-গোবিন্দ মূর্তি নিয়ে পৌর বাজার এলাকায় পরিক্রমা। বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হয় রথযাত্রা, যা নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় গোবিন্দ জিউর আখড়ায় গিয়ে সমাপ্ত হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল শ্রেণী-পেশার মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করেন। গোবিন্দ জিউর আখড়ায় আয়োজিত মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথ উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক ও শিক্ষক প্রজেশ রায় নিতন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ওসি তদন্ত মোঃ দুলাল মিয়া, নবীগঞ্জ গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাবেক সভাপতি সুবিনয় কর, নবীগঞ্জ বাজার মার্চেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মৌলানা শোয়াইব আহমেদ চৌধুরী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হক চৌধুরী সাদিক, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, সমাজসেবক মাহবুবুল আলম সুমন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা আহমদ ঠাকুর রানা, পৌর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাবেক সভাপতি নিতেশ রায়, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, সৎসঙ্গের সাবেক সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল, অজিত কুমার দাশ, মন্টু আচার্য্য, অরবিন্দু বনিক, পবিত্র বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য, পিন্টু পুরকায়স্থ, অমলেন্দু সূত্রধর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি অশোক তরু দাশ, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, বিধান ধর, রাখাল চন্দ্র দাশ, নৃপেন্দ্র পাল, প্রদীপ রায়, রঞ্জু দাশ, মৃদুল কান্তি রায়, শংকর দেব, উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায়, বিশ্বমনি সরকার, লিটন দেবনাথ, খোকন দাশ গুপ্ত, সুবিনয় রায়, কাঞ্চন বনিক, সাংবাদিক অঞ্জন রায়, বিধান পাল, স্ব্রুত কুমার দাশ, নিতেশ দাশ, সুদীন দাশ, রাজীব দাশ, পলাশ দেব, বিপুল চক্রবর্তী, বিপুল দাশ প্রমুখ।
রথ উৎসব উপলক্ষে গোবিন্দ জিউর মন্দিরের সেবায়েত সুধাম বৈষ্ণব ও পান্নালাল ভট্টাচার্য সার্বিক সেবাকার্য পরিচালনা করেন। রথযাত্রা চলাকালীন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। উৎসবটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকল মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD