1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

বানিয়াচংয়ে কালভার্ট না করেই টিআর প্রকল্পের টাকা আত্মসাৎ

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Saturday, June 28, 2025
  • 137

বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে টিআর প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণ না করেই ৫৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য শাহিনুর রহমানের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনের তদন্তে প্রকল্প বাস্তবায়নের কোনো প্রমাণ মেলেনি। পরে অভিযুক্ত ইউপি সদস্য আত্মসাৎ করা টাকা ফেরত দিয়ে দায়মুক্তির চেষ্টা করেন।
জানা যায়, হাওর এলাকার একটি সড়কে কালভার্ট নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টিআর প্রকল্প থেকে ১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ শুরুর পর দুই মাস পার হলেও কোনো নির্মাণ হয়নি। বিল উত্তোলনের সময় বিষয়টি নজরে আসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।
পরবর্তীতে পিআইও কার্যালয়ের তদন্তে দেখা যায়, ওমরপুর গ্রামের ওই হাওর এলাকায় কোনো নতুন কালভার্ট নির্মাণ হয়নি। বরং মেম্বার শাহিনুর রহমান চার বছর আগের পুরনো একটি কালভার্টকে দেখিয়ে প্রকল্প দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেন।
তদন্ত কর্মকর্তা দেবজিৎ রায় জানান, “প্রকল্প এলাকায় নতুন কোনো কাজ পাওয়া যায়নি। মেম্বার পরে টাকা ফেরত দিয়েছেন।”
স্থানীয়রা বলছেন, “পুরনো কালভার্টকে দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন মেম্বার।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমরা প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। কেউ প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রকৃতপক্ষে দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD