1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

সদর থানা পুলিশের অভিযানে জামাল ডাকাতসহ গ্রেফতার ৬

স্টাফ রিপাোর্টার
  • Updated Saturday, June 28, 2025
  • 118

হবিগঞ্জ শহরের ডাকাত জামাল মিয়াসহ নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের পাইকপাড়া এলাকা থেকে জামাল ডাকাতসহ আরও পাঁচজন নিয়মিত মামলার আসামিকে আটক করে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, “অভিযান নিয়মিত চলবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD