
মাধবপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি আ: ছাত্তার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশের সহযোগিতায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আ: ছাত্তার হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ধৃত ছাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংঘটিত হোসেন আলী হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আরও ৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। অবশেষে সফলভাবে তাকে আটক করা হয়।
Designed by: Sylhet Host BD