1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

লাখাইয়ে জামায়াত কমিটিতে নাম অন্তর্ভুক্তির ঘটনায় বিএনপি নেতা সাদেক মিয়ার প্রতিবাদ

Reporter
  • Updated Sunday, June 29, 2025
  • 165

লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাদেক মিয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সাদেক মিয়া জানান, তিনি ২০১৯ সালে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন, বিনা অনুমতিতে ও কোনরূপ যোগাযোগ ছাড়াই তাকে জামায়াতে ইসলামীর মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির বায়তুল মাল সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী। আমি এ দলের একজন সক্রিয় কর্মী এবং বর্তমান কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছি। আমার কখনোই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না। কে বা কারা, কোনো রকম মতামত বা আলোচনা ছাড়াই এ কাজ করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন বলেন, “সাদেক মিয়া আমাদের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির নিবেদিতপ্রাণ একজন কর্মী।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD