1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

যুক্তরাজ্যে পাঠানোর নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপাোর্টার
  • Updated Monday, June 30, 2025
  • 163

নবীগঞ্জের শাহানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্বপ্নের দেশ যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ উপজেলার ষাইটকাহন গ্রামের আলোচিত শাহান সহ ৪ জনের বিরুদ্ধে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজার আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মামলার বাদী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর এলাকার ষ্টেশন রোডের বাসিন্দা মোঃ হারুনুর রশিদ হারুন জানান, তিনি গত ১৭ মার্চ মৌলভীবাজার জেলা সদরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নম্বর আমলি আদালতে এ অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইর পুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের ছাত্রলীগ কর্মী শাহান মিয়া (২৮) ও তার সহযোগী শাফিরুল মিয়া (৪০), শিবলু মিয়া (৪২) ও লেবু মিয়া (৫০) মিয়া গংরা ২০২৩ সালের জানুয়ারি মাসে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে লিখিত অঙ্গীকারনামা করে আসামিরা প্রথম দফায় ১০ লক্ষ টাকা ও পরবর্তী আগস্ট মাসে আরও ৪ লক্ষ টাকা নেন। কিন্তু বেশ কয়েক মাস চলে গেলেও বিদেশে পাঠানোর কোন কার্যক্রমই পরিলক্ষিত না হওয়ায় হারুন শাহানকে চাপ দিতে থাকলে সে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করতে থাকে। এক সময় ভুক্তভোগী ব্যক্তির মনে সন্দেহ হয়, হয়তো তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। তখন তিনি এ নিয়ে এলাকায় লোকজনের সাথে যোগাযোগ করলে এক সময় শাহান হারুনুর রশীদকে জানায় তোমার ভিসা, বিমান টিকেট রেডি ২২ আগস্ট ২০২৩ তোমার ফাইট। এই বলে তাকে যুক্তরাজ্য পাঠানোর কথা বলে ২০২৩ সালের ২২ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গিয়ে হারুনুর রশীদকে বলে তুমি একটু অপেক্ষা করো আমি ভিসা ও পাসপোর্ট নিয়ে আসতেছি বলে শাহান গংরা পালিয়ে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে কান্ত হয়ে হারুনুর রশিদ বাড়ি ফিরে আসেন। তারপর আর কোন ভাবেই প্রতারক শাহান গংদের সাথে আর যোগাযোগ করা যাচ্ছিল না। তারা কেউ ও ফোন রিসিভ করে না। কিংবা বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এরপর ২০২৫ সালের ১০ মার্চ বাদী নবীগঞ্জে গিয়ে তাদের বাড়ি থেকে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে, তারা সব অস্বীকার করে এবং সাক্ষীদের সামনে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদী শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে মামলা রুজু করেন। সি.আর. মামলা নং ১৪৬/২০২৫ইং। উল্লেখ্য, অভিযোগ আনা হয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (সংশোধনী ২০২৩) এর ৩১(ক), (খ), (ঘ) ও ৩৬ ধারায়।
খোঁজ নিয়ে জানা যায়, শাহান এক সময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, তখন থেকেই সে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা আদায় থেকে শুরু করে জায়গা জমি পর্যন্ত দখল করতো।
মামলার বাদী হারুনুর রশীদ হারুন মিয়া প্রতারকদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD