1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল :: ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

এম.এ আহমদ আজাদ
  • Updated Monday, June 30, 2025
  • 102

নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তফসিল ঘোষণার পর রোববার বিকেল ৫টায় শহরের রাজা কমপ্লেক্সস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে ৫টি পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে করে ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ৯ জুলাই নবীগঞ্জের বাংলা বাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে পাঁচটি পদে- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বিএনপির দুটি গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন।
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেওয়া তথ্য অনুযায়ী, ফরম ক্রয়ের ক্রমানুসারে প্রার্থীরা হলেন-
সভাপতি পদে- সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা।
সিনিয়র সহ সভাপতি পদে- ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ বয়েতুল্লাহ মিয়া, মোঃ খসরু চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে- নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে- গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ মোঃ এনামুল হক ও সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি।
সাংগঠনিক সম্পাদক পদে- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, এড. শাহিদ আলী তালুকদার, জামাল চৌধুরী ও জাহান আহমদ ।
প্রধান নির্বাচন কমিশনার মুদ্দত আলী বলেন, “আজ নির্ধারিত সময়ের মধ্যেই ১৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা এখন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশা করি একটি সুন্দর ও সফল কাউন্সিল উপহার দিতে পারবো।”
উল্লেখ্য, আগামী ১ জুলাই প্রতীক বরাদ্দ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৯ জুলাই মোট ৯২৩ জন ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ হবে বাংলা বাজারের সোনার বাংলা মডেল হাইস্কুল মাঠে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD