1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

বেবি স্ট্যান্ড থেকে আ.লীগ নেতা জাকারিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 2, 2025
  • 177

বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামী জাকারিয়া চৌধুরী (৫৩) অবশেষে গ্রেফতার হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার জাকারিয়া চৌধুরী মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়ার বিরুদ্ধে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ ঢাকার মিরপুর, রামপুরা ও পল্টন থানায় বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। মামলাগুলো দায়ের হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরও সাতটি মামলা রয়েছে। সবমিলিয়ে জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন শাহীন বলেন, “জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলার তথ্য রয়েছে। মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশেষ অভিযানে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD