1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

নবীগঞ্জে পানিতে ডুবে দুুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জাবেদ তালুকদার
  • Updated Sunday, July 6, 2025
  • 339

নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাফওয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র সন্তান।

জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় পরিবারের অজান্তে পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ভাসমান অবস্থায় ছেলেকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।

শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD