
মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার প্রীতি (১৬) নামে এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে এবং গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রীতি জানতে পারে সে উত্তীর্ণ হতে পারেনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে এবং বসতঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Designed by: Sylhet Host BD