1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, July 13, 2025
  • 117

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ছালামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেনু শব্দকর নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে স্ত্রীসহ রয়েছে তিনটি ছোট সন্তান।
জানা যায়, রবিবার সকালে নবীগঞ্জ শহরের ছালামতপুর এলাকার সুহেল মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের সময় অসাবধানতাবশত শ্রমিক বেনু শব্দকর বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঠিকাদারি কাজে দায়িত্বে ছিলেন রঞ্জিত নামের এক ব্যক্তি। তার অবহেলাকেই অনেকে দায়ী করছেন এই দুর্ঘটনার জন্য।
এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের সাথে কথাবার্তা চলছে এবং বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টায় রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD