1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

‘হবিগঞ্জ সময়’-এর প্রধান প্রতিবেদক হলেন জাবেদ ইকবাল তালুকদার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, January 1, 2025
  • 113

হবিগঞ্জ জেলার অগ্রণী স্থানীয় দৈনিক ‘হবিগঞ্জ সময়’-এ প্রধান প্রতিবেদক (Chief Reporter) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাবেদ ইকবাল তালুকদার। দীর্ঘ পাঁচ বছর ধরে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সংবাদ অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

জাবেদ ইকবাল তালুকদার এর আগে পাঁচ বছর একই পত্রিকায় শিক্ষানবিশ প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ তাকে প্রধান প্রতিবেদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার নানা সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি, পারিবারিক বিরোধ ও সরকারি জমি সংক্রান্ত জটিল বিষয় নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা ও সহকর্মীদের ভালোবাসা অর্জন করেছেন।

প্রধান প্রতিবেদকের দায়িত্ব পাওয়ার পর জাবেদ তালুকদার বলেন, “আমি সব সময় চেয়েছি অন্যায়ের বিরুদ্ধে সরব থাকতে, আর সাধারণ মানুষের পাশে থাকতে। এই দায়িত্ব আমাকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিলো। আমি ‘হবিগঞ্জ সময়’-এর পরিবারের কাছে কৃতজ্ঞ, আর সকলের সহযোগিতা ও দোয়া চাই।”

পত্রিকাটির সম্পাদক মণ্ডলী আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সংবাদকর্মীরা আরও সাহসী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে অটল থাকবে এবং ‘হবিগঞ্জ সময়’-এর জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD