
গত ১৭ জুলাই হবিগঞ্জের বাণী পত্রিকায় “নবীগঞ্জে সরকারী জায়গা প্রভাবশালীর দখলে ॥ জানাজার নামায সহ খেলাধুলা ব্যাহত” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে এবং অন্যান্য কিছু গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন শিরোনামের সংবাদের অংশবিশেষে ছিদ্দিক আলী চৌধুরীর নাম প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
প্রতিবাদলিপিতে ছিদ্দিক আলী চৌধুরী জানান, প্রকৃতপক্ষে উত্তর হোসেনপুর মৌজাধীন, জেএল নং-৩৪, খতিয়ান নং-৪৫৫, দাগ নং-৭০১/৬৩২ নম্বর জমিতে তার নিজস্ব সীমানা প্রাচীর রয়েছে এবং তিনি কোনো সরকারি খাস খতিয়ানের জমি জবরদখল করেননি। সংশ্লিষ্ট সংবাদকর্মীদের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার নাম উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের এ অংশটি উদ্দেশ্যপ্রণোদিত বা ভুল তথ্যভিত্তিক হওয়ায় তিনি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এতে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন।
প্রতিবাদকারী
ছিদ্দিক আলী চৌধুরী
পিতা: মৃত হাজী হোছন আলী চৌধুরী
সাং: মৌজপুর, ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদ, নবীগঞ্জ, হবিগঞ্জ।
Designed by: Sylhet Host BD