1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি করায় দুজনের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি
  • Updated Wednesday, July 23, 2025
  • 181

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ঘোষগাঁও গ্রামের আবু সিদ্দিকের ছেলে রাকিবুল ইসলাম ও একই থানার জনপট্টি গ্রামের মহির উদ্দীনের ছেলে পলাশ মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD