1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 23, 2025
  • 123

বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা

মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, সাবেক সহ-সভাপতি এডভোকেট সামছু মিয়া চৌধুরী ও এডভোকেট মন্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মোঃ নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য এমজি মোহিত, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আজিজুর রশিদ লেবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা বিএনপি সদস্য পিপি এডভোকেট মোঃ আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সিরাজ আলী মীর, নুরুল ইসলাম নানু, মোঃ আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, এস এম আওয়াল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মোঃ মুদ্দত, এডভোকেট মোঃ আয়াতুল, মুজিবুর রহমান মুজিব, মুহাইমিন চৌধুরী ফুয়াদ, মোঃ জয়নাল আবেদীন, কাজী সামছু, এস এম মানিক, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান সুমন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, এডভোকেট আছকিরুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ হিল কাফি, মাও শাহ ফারুক আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, মাও সালাউদ্দিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ সিরাজ ও মোঃ আরব আলী, এডভোকেট গুলজার খান, এডভোকেট মোজাম্মেল চৌধুরী, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, এডভোকেট আঙ্গুর আলী, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, মোঃ আকতার, মাহবুবুল হক মান্না, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, আল আমিন হোসেন তালুকদার, রুমেল খাঁন, আবিদুর রহমান রাকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD