
হবিগঞ্জ শহরে সুন্দরী তরুণীর ছবি ভিডিও ধারণ করে ব্লেকমেইল করার অভিযোগে কামাল মিয়া (২৭) নামের এক লম্পটের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে অসীম এর আদালতে ওই তরুণী বাদী হয়ে কামালসহ অজ্ঞাত ২/১ জনকে আসামি করে পর্ণগ্রাফি আইনে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের পোদ্দার বাড়ি বহুলা গ্রামের মতিন মিয়া ওরফে মতিন মিয়ার পুত্র কামাল মিয়া ওই তরুণীর তালতো ভাই হওয়ায় সে তার বহুলা বাসায় আসা যাওয়া করতো। কোনো এক ফাঁকে তার ছবি ভিডিও করে তাকে ব্লেকমেইল করতে শুরু করে। সে প্রায়ই স্বামীর কাছ থেকে কৌশলে টাকা পয়সা কামালকে দিতো। কামাল তাকে প্রস্তাব দেয় স্বামীকে তালাক দিয়ে কামালকে সে বিয়ে না করে তবে ছবি অশ্লীল বানিয়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সংসার ভেঙ্গে ফেলবে।
গত ৬ জুলাই কামাল ও তার বন্ধুরা কালারডোবা পর্যটক আইডি থেকে তরুণী জেলি আক্তারের অশ্লীল ছবি বানিয়ে ছড়িয়ে দেয়। এমনকি জেলির স্বামী ও স্বজনদের ট্যাগ করে। এরপর থেকে জেলি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এমন ঘটনায় তার স্বামী তাকে তালাক দিবে বলে হুমকি দেয়। তার ৩ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে এখন বিপাকে পড়েছে।
আক্ষেপ করে বাদিনী জানায়, কামাল আমার তালতো ভাই। সে সুবাদে বাসায় আসা যাওয়া করতে সুযোগ দেই। কিন্তু সে এমন ক্ষতি করবে আমার জানা ছিলো না।
বাদিনী জানায়, ইতোপূর্বেও কামাল বিভিন্ন তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের ছবি অশ্লীল বানিয়ে ব্লেকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেয়। বিচারক মামলা আমলে নিয়ে সিআইডির ওসিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
Designed by: Sylhet Host BD