1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

পাইকাড়ায় তরুণী অপহরণ মামলায় ৫ নারী আসামির জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 23, 2025
  • 152

হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বাস থেকে ফিল্মি স্টাইলে তরুণীকে নির্যাতন ও অপহরণ মামলার পাঁচ নারী আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর হয়।
বাদীপক্ষের আইনজীবী জিএম শাহীন জানান, গত ১৭ জুলাই পাঁচ নারী আসামি, লুবনা আক্তার, রিনা আক্তার, মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন।
গত ৭ জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে নাছিমাকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। নাছিমার ভাই সালেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়। মামলা দায়েরের পরেই অভিযান চালিয়ে কাউছার মিয়া, রুহুল আমিন ও সোহাগ মিয়াকে আটক করে পুলিশ। কারাগারে কাউছার, রুহুল আমিন ও পাঁচ নারী আসামি, বাকি তিনজন এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
সচেতন মহল মনে করেন আইনের বাহিরে কেউ নয়, অপরাধ যে এই করুক শাস্তি ভোগ করতেই হবে, এমনটাই ব্যক্ত করেছেন অনেকেই, এবং সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD