1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

মাধবপুরে ভারতীয় মদসহ দুজনকে আটক করলো বিজিবি

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, July 24, 2025
  • 196

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মোহনপুর থেকে এক বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে সীমান্ত পিলার ১৯৯৫/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দেবনগর গ্রামের দিদারুল ইসলামের ছেলে মো. ফখরুল (২৯) এবং কামরুল হাসানের ছেলে সাইফুল ইসলাম (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয়ভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD