
বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা সোহেল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের মৃত হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শাহাবুদ্দিন শাহীন জানান, সোহেল মিয়া বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, সোহেল মিয়ার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD