1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:06 am

শায়েস্তাগঞ্জে সঙ্ঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, July 28, 2025
  • 95

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যাটারিচালিত টমটম চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। অভিযানে চুরি হওয়া টমটম গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
জানা যায়, গত ২৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখাল এলাকার বাসিন্দা মো. রমজান আলীর পুত্র মো. জামিল মিয়া (১৭) একটি ব্যাটারিচালিত টমটম নিয়ে শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে বড়চর এলাকায় যায়। যাত্রী নামানোর পর প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী ঝোপে যান জামিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখতে পান তার টমটমটি চুরি হয়ে গেছে।
খোঁজাখুঁজি করে টমটম না পেয়ে জামিলের বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৬, তারিখ-২৬/০৭/২০২৫, ধারা ৩৭৯, পেনাল কোড ১৮৬০)। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই (শনিবার) দুপুর ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এতে টমটম চুরির ঘটনায় জড়িত চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া টমটম উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর থানার বাঘাসুরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট থানার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) এবং শায়েস্তাগঞ্জ থানার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল (১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD