
মাধবপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (২৭ জুলাই) ভোররাতে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।
আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাস এর পুত্র সজল দাস (৪৫), মৃত আব্দুর রশিদ এর পুত্র সেন্টু মিয়া (৩০) ও মো: কাচম মিয়ার পুত্র মো: ফারুক মিয়া (৩১)।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD