1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:52 am

‘বিবিসি’তে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, July 28, 2025
  • 157

বানিয়াচংয়ে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে ৯ জন শহীদ হওয়ার ঘটনার ১ বছর পূর্ণ না হতেই গত ২৫ জুলাই বিবিসি নিউজ বাংলা টিভিতে প্রচারিত একটি সচিত্র প্রতিবেদনে গুলি বর্ষণকারী পুলিশের সদস্য এসআই সন্তোষ চৌধুরীর পক্ষ নিয়ে ‘একপেশে তথ্য’ তুলে ধরায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
গতকাল রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় বানিয়াচং শহীদ মিনারে “ছাত্র-জনতার ব্যানারে” অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃন্দাবন কলেজের শিক্ষার্থী খাইরুল ঠাকুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজত লস্কর অন্তর।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিবিসি যেভাবে এসআই সন্তোষ চৌধুরীকে গুলিবর্ষণের ঘটনায় নির্দোষ দেখাতে চেয়েছে, তা বিভ্রান্তিকর ও শহীদদের আত্মত্যাগকে অসম্মানজনক। আমরা এ ধরনের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানাই।”
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি নকিব ফজলে রকিব মাখন, শিক্ষার্থী রিমন আহমেদ, সেজু আহমেদ, কৃষকদলের সদস্য সচিব মুক্তাদির হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, “৫ আগস্ট শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের বিচারের দাবি এখন সময়ের দাবি।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD