1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

মাধবপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, July 28, 2025
  • 140

মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ মামলায় আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মো. শামসুজ্জামান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মামলায় আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ রায় প্রদান করেছেন। তবে সাজাপ্রাপ্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০মিনিটে মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের আরো কয়েকজন পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়।
তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD