1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:31 am

বিশিষ্ট ব্যবসায়ী হাজী তোতা মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, July 28, 2025
  • 120

হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার আজ ৮ম মৃত্যু বার্ষিকী। আরবী মাস অনুযায়ী আজ থেকে ৮ বছর পূর্বে সফর মাসের ২ তারিখ সোমবার জোহরের নামাজের পর তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
হাজী তোতা মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি পূর্ব ভাদৈ এলাকায় ৩টি মসজিদে ইসালে ছোয়াব, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামরায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধদর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল।
মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়া ছিলেন একজন পরহেজগার, খোদাভিরু, সহজ সরল, নীতিবান ও বিনয়ী মানুষ। তিনি হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেছিলেন। মরহুমের ব্যবসা প্রতিষ্টান মেসাস মোহামাম্মদী ষ্টোরস (তোতা মিয়ার দোকান)। তিনি জীবিত অবস্থায় মোহাম্মদীয়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করে যান। সেখানে মেসাস মোহামাম্মদী ষ্টোরস ছাড়াও চাঁদের হাসি প্রাইভেট হসপাতাল (সবুজবাগ শাখা) রয়েছে।
উল্লেখ্য, মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল স্বপরিবারে ইংলেন্ডের ম্যানচেস্টার শহরে বসবসা করছেন। তিনি এনটিভির ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি তিনি হবিগঞ্জের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক হবিগঞ্জের মুখের একজন পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন টিভি ও পত্র প্রতিকার সাথে কাজ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD