1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:20 am

সদর ছাত্রলীগের সভাপতি সোহেল বিমানবন্দরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 30, 2025
  • 128

হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম সোহেল (৩৫) কে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ ঢাকার উত্তরার বিমানবন্দর ফটক থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, শহরে বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি সোহেল দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি সে কৌশলে প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD