1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:54 am

সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ৩ জন আটক

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 30, 2025
  • 95

বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্রনেতাকে আটক করেছে যৌথবাহিনী। গত কয়েকদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়দানকারী, হাসপাতাল এবং পাসপোর্ট অফিসের কতিপয় দালালসহ অপরাধীদের বিরুদ্ধে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুরাতন ফৌজদারী আদালতে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্রনেতা পরিচয় দিয়ে হয়রানি করায় যৌথবাহিনী ৩ জনকে আটক করে। পরে তাদেরকে সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD