1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:59 am

লাখাইয়ে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানে জরিমানা

লাখাই প্রতিনিধি
  • Updated Wednesday, July 30, 2025
  • 157

হবিগঞ্জের লাখাই উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে কালাউক বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হাজী মফু এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, শাহজালাল স্টোরকে ৫শ টাকা এবং রমজান আলী হোটেলকে ৫শ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম মুন্সীসহ একদল পুলিশ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কামাল আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD