1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

নবীগঞ্জের ইউপি সদস্য মাহবুব আলম খছরু’র কৃতজ্ঞতা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Wednesday, July 30, 2025
  • 99

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নবীগঞ্জের কৃতি সন্তান, ৪নং দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জননন্দিত ইউপি সদস্য মাহবুব আলম (খছরু)।
গত ২৫ জুলাই ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন পায়। উক্ত কমিটিতে নবীগঞ্জ উপজেলার একমাত্র জনপ্রতিনিধি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
এক বিবৃতিতে মাহবুব আলম খছরু কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের ৫৫ হাজার ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সার্বিক সহযোগিতা ও দোয়া নিয়ে আমি সকলের কল্যাণে কাজ করে যাবো। সুখে-দুঃখে সকলের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি এসময় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD