
শায়েস্তাগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে অন্য বোতলে ভরার অভিযোগে কৃষকলীগ নেতা আব্দুল মতিনকে আটক করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক।
সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ড্রাইভার বাজারে নিজস্ব দোকান থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আব্দুল মতিন পশ্চিম বড়চর গ্রামের আব্দুস ছত্তারের পুত্র।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
Designed by: Sylhet Host BD