1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:18 am

নবীগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 30, 2025
  • 108

নবীগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে এক বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজের সভাপতি ইছমত আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ কায়সার আহমেদ।
বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সমানভাবে মেধাবী। অথচ তাদের বঞ্চিত রাখা হচ্ছে সরকারি বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে। এটি বৈষম্যমূলক এবং শিক্ষার ন্যায্যতার পরিপন্থী। আমরা চাই সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শত শত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট প্রদান করা হয়, যাতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের আইনগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে স্থানীয়ভাবে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD