1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

হবিগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় নবীগঞ্জের যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • Updated Saturday, August 2, 2025
  • 392

সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম আল-আমিন (২৫)। তিনি নবীগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস শেরপুর হয়ে মৌলভীবাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে আল-আমিন ঘটনাস্থলেই মারা যান।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD