
বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নয়াপাথারিয়া গ্রামে অবস্থিত পলাশ স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে চোরেরা স্টোরের সাঁটারের তালা ভেঙে নগদ এক লাখ ষাট হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মস্তোফা বলেন, অভিযোগ পেলে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD